ফিচার

দশটা কাজ, একটাই এজেন্ট

কাস্টমারের প্রথম মেসেজ থেকে ড্যাশবোর্ডে অর্ডার লেখা পর্যন্ত — প্রতিটা ধাপ কী করে, নিচে লেখা আছে।

বাংলা, English, Banglish

রোমান হরফে বাংলা, মিশ্র বাক্য, বানান ভুল

মডেল ইনপুট ভাষা শনাক্ত করে সেই ভাষাতেই উত্তর লেখে, আপনার শেখানো টোন ধরে রেখে।

ছবি দেখে প্রোডাক্ট মেলানো

ভ্যারিয়েন্ট আলাদা করে, কাছাকাছি বিকল্পও দেখায়

স্ক্রিনশট বা নিজের তোলা ছবি ক্যাটালগের সাথে মিলিয়ে আইটেম, দাম আর স্টক জানায়।

ভয়েস নোট বোঝা

আঞ্চলিক উচ্চারণ, ব্যাকগ্রাউন্ড নয়েজ

বাংলা ভয়েস মেসেজ ট্রান্সক্রাইব হয়ে একই পাইপলাইনে যায়, ট্রান্সক্রিপ্ট থ্রেডে থাকে।

ক্যাটালগ শেখা

১৫ মিনিটে সিঙ্ক, ম্যানুয়াল রিফ্রেশও আছে

Shopify, WooCommerce বা CSV থেকে প্রোডাক্ট, দাম আর স্টক সিঙ্ক হয়। দাম বদলালে পরের রিপ্লাইতেই নতুন দাম যায়।

অর্ডার কালেকশন

COD, bKash, Nagad · ডেলিভারি চার্জ নিয়মমতো

নাম, ফোন, ঠিকানা আর পেমেন্ট মেথড ধাপে ধাপে নেয়, নম্বর ভ্যালিডেট করে, তারপর অর্ডার তৈরি করে।

এক ইনবক্স

একই কাস্টমার, একটাই হিস্ট্রি

ছয় চ্যানেলের চ্যাট ফোন নম্বর ধরে একই থ্রেডে জোড়া লাগে — লেবেল, অ্যাসাইনমেন্ট আর নোট সহ।

হিউম্যান টেকওভার

কীওয়ার্ড বা সেন্টিমেন্ট দেখে অটো-এস্কেলেশন

এক ক্লিকে এআই থামে, ৩০ মিনিট নিষ্ক্রিয় থাকলে আবার চালু হয়। প্রতিটা টেকওভার লগ থাকে।

কমপ্লেইন রাউটিং

SLA টাইমার, রিওপেন হিস্ট্রি

অভিযোগ শনাক্ত হলে চ্যাট আলাদা কিউতে যায়, এআই বিক্রির চেষ্টা থামায়, দায়িত্বপ্রাপ্ত এজেন্ট নোটিফিকেশন পান।

অ্যানালিটিক্স

CSV এক্সপোর্ট, ডেট রেঞ্জ ফিল্টার

রিপ্লাই ভলিউম, অটোমেশন রেট, প্রথম রিপ্লাইয়ের সময়, অর্ডার কনভার্শন আর চ্যানেল-ভিত্তিক খরচ।

ব্রডকাস্ট ও ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম নীতিমালা মেনে রেট-লিমিট

সেগমেন্ট বানিয়ে টেমপ্লেট মেসেজ পাঠান — রিপ্লাই এলে এআই সেখান থেকেই কথা চালিয়ে নেয়।

নিয়ম ও গার্ডরেল

যা বলা যাবে, যা কখনো বলা যাবে না

সহজ বাংলায় নিয়ম লিখে দিন — ডেলিভারি চার্জ, ছাড়ের সীমা, দরদামের অনুমতি।

সীমা

যা OmniConva করে না

নিজে থেকে ছাড় দেয় না

আপনার দেওয়া দাম আর নিয়মের বাইরে যায় না। দরদামের অনুমতি না থাকলে চ্যাট আপনার কাছে আসে।

পেমেন্ট প্রসেস করে না

অর্ডার নেয়, পেমেন্ট লিংক পাঠাতে পারে — টাকা আপনার গেটওয়ে বা COD-তেই যায়।

ডেটা ট্রেনিংয়ে যায় না

কাস্টমারের চ্যাট বা ফোন নম্বর মডেল ট্রেনিংয়ে ব্যবহার হয় না, শেয়ারও করা হয় না।

আপনার ক্যাটালগ দিয়ে পরীক্ষা করে দেখুন