হাসপাতাল ও ক্লিনিক

রোগীর প্রশ্নের উত্তর, রিসেপশন বন্ধ থাকলেও

কোন ডাক্তার কবে বসেন, ফি কত, টেস্টের আগে কী করতে হবে — এমন প্রশ্নে রিসেপশনের ফোন ব্যস্ত থাকে। OmniConva আপনার লিখে রাখা তথ্য থেকেই উত্তর দেয়; চিকিৎসা-সংক্রান্ত বা তথ্যের বাইরের প্রশ্ন আপনার টিমের কাছে পাঠায়।

চেনা সমস্যা

রিসেপশনের ফোন ব্যস্ত

সময় আর ফি জানতে একই প্রশ্নে সারাদিন ফোন আর মেসেজ।

রাতের মেসেজের উত্তর নেই

রাতে পাঠানো প্রশ্ন সকালে দেখা হয়, ততক্ষণে রোগী অন্য জায়গায় খোঁজেন।

ভুল তথ্যের ঝুঁকি

স্বাস্থ্য বিষয়ে আন্দাজে উত্তর দেওয়া চলে না — তথ্য হতে হবে আপনার দেওয়া।

ইনবক্স — এআই উত্তর দিচ্ছে
ক্রেতাDr. Rahman ki shukrobar bosen? fee koto?
OmniConva AIডা. রহমান শুক্রবার বিকেল ৪টা থেকে ৮টা বসেন, নতুন রোগীর ফি ৳১,০০০। সিরিয়াল দিতে চাইলে জানান, আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে।
ক্রেতাamar pet betha, ki medicine khabo?
OmniConva AIদুঃখিত, ওষুধ বা চিকিৎসা নিয়ে আমি পরামর্শ দিতে পারি না। আমাদের টিমের সাথে কথা বলিয়ে দিচ্ছি; জরুরি হলে সরাসরি ইমার্জেন্সিতে আসুন।

উদাহরণ। দাম, স্টক আর ডেলিভারি চার্জ আসে আপনার নিজের ক্যাটালগ ও সেটিংস থেকে।

চালু করুন চার ধাপে

  1. 1ফ্রি অ্যাকাউন্ট খুলে পেজ বা WhatsApp যুক্ত করুন
  2. 2নলেজ বেসে ডাক্তারের সময় ও ফি লিখুন
  3. 3ওয়েবসাইটে চ্যাট আর প্রি-চ্যাট ফর্ম চালু করুন
  4. 4এআই উত্তর দেয়, বাকিটা আপনার টিম

যে ফিচারগুলো কাজে আসে

যা করে না

  • চিকিৎসা পরামর্শ, রোগনির্ণয় বা ওষুধের কথা বলে না; এমন চ্যাট আপনার টিমের কাছে যায়।
  • টাকা নেয় না, আর আপনার সময়সূচির বাইরে কোনো সিরিয়াল দেয় না।
  • আন্দাজ করে না: নলেজ বেসে না থাকা ডাক্তার, ফি বা টেস্ট নিয়ে বানানো উত্তর দেয় না।

সাধারণ প্রশ্ন

এআই কি চিকিৎসা-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়?

না। শুধু নলেজ বেসে লেখা ব্যবহারিক প্রশ্নের উত্তর দেয়, যেমন সময়সূচি, ফি আর টেস্টের প্রস্তুতি; চিকিৎসা-সংক্রান্ত প্রশ্ন আপনার টিমের কাছে পাঠায়।

চ্যাটে কি সিরিয়াল বুক করা যায়?

হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিয়ে। ডাক্তারের সেশন আর সময় সেট করলে এআই ফাঁকা সময় দেখিয়ে সিরিয়াল বুক করে, আর আপনার টিম নোটিফিকেশন পায়। প্রতিটি বুকিং আগে নিশ্চিত করতে চাইলে কনফার্মেশন চালু রাখুন।

ডাক্তারের সময় বদলালে কী হবে?

নলেজ বেসে সেই এন্ট্রি বদলে দিন; এরপর থেকে এআই নতুন সময়সূচি দিয়েই উত্তর দেয়।

সেলারদের জন্য গাইড

আরও যারা ব্যবহার করে

আজই ফ্রি প্ল্যানে শুরু করুন

মাসে ১০০ এআই ক্রেডিট ফ্রি। পেইড প্ল্যান ৳৯৯৯/মাস থেকে, পেমেন্ট bKash, Nagad, কার্ড বা যেকোনো বাংলাদেশি অনলাইন মাধ্যমে।

omniconva.com কীভাবে ব্যবহার হচ্ছে আর আমাদের বিজ্ঞাপন কেমন কাজ করছে, তা মাপতে আমরা Google Analytics ও Meta Pixel-এর কুকি ব্যবহার করি — শুধু আপনি রাজি হলে। প্রাইভেসি পলিসি