1কোথায় পাবেন
সাইডবারে Connections › Site connection কার্ড। একটি স্টোরে একসাথে একটিই সাইট যুক্ত থাকতে পারে: WooCommerce, Shopify অথবা BitCommerz।
2WooCommerce কানেক্ট করা
- WooCommerce সারিতে Connect চাপুন।
- Site domain-এ আপনার স্টোরের ঠিকানা দিন (যেমন https://yourstore.com), তারপর Connect।
- আপনাকে আপনার WooCommerce সাইটে নিয়ে যাওয়া হবে — সেখানে অনুমতি দিন। এরপর আবার Connections-এ ফিরে আসবেন।
- সারিতে Active দেখালে কানেক্ট হয়ে গেছে; প্রোডাক্ট ইমপোর্ট নিজে থেকে শুরু হয়।
3Shopify কানেক্ট করা
- Shopify সারিতে Connect চাপুন।
- Shopify store address-এ আপনার myshopify.com ঠিকানা দিন (যেমন yourstore.myshopify.com — Shopify admin › Settings › Domains-এ পাবেন), তারপর Connect।
- Shopify-তে নিয়ে যাওয়া হবে — সব অনুমতি দিন। এরপর আবার Connections-এ ফিরে আসবেন।
- সারিতে Active দেখালে কানেক্ট হয়ে গেছে; প্রোডাক্ট ইমপোর্ট নিজে থেকে শুরু হয়, আর চ্যাটের অর্ডার Shopify-তে যায়।
4BitCommerz কানেক্ট করা
- BitCommerz সারিতে Install app চাপুন — নতুন ট্যাবে BitCommerz App Store খুলবে।
- সেখানে OmniConva অ্যাপটি ইনস্টল করুন বা খুলুন।
- BitCommerz আপনাকে OmniConva-তে ফেরত পাঠাবে (Connecting your store…) আর Connections-এ Active দেখাবে।
BitCommerz সংযোগ সরাতে হলে BitCommerz থেকেই সরান — Manage in BitCommerz বাটনটি সেখানে নিয়ে যায়।
5প্রোডাক্ট সিঙ্ক
কানেক্ট হওয়ার পর Products পেজে একটি ব্যানার দেখায়: প্রথমে Importing products…, তারপর Generating embeddings… (এআই যাতে প্রোডাক্ট খুঁজে পায়), শেষে Import complete।
- স্টকের পরিবর্তন নিজে থেকে আপডেট হয়।
- Re-import পুরো ক্যাটালগ মুছে আবার তোলে — কিছু মিলছে না মনে হলে ব্যবহার করুন।
- প্ল্যানের প্রোডাক্ট সীমা পূর্ণ হলে নতুন প্রোডাক্ট আসবে না, তবে পুরোনোগুলো আপডেট হতে থাকবে।
আরও সাহায্য লাগবে?
আপনার অ্যাকাউন্টের মোবাইল নম্বর আর কী করতে চাইছিলেন তা লিখে আমাদের ইমেইল করুন।
contact@omniconva.com